ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
রাজধানী

রাজধানীতে অভিযানে ৪৮৪ জন আটক, ৫২ মামলা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২: ০৫
রাজধানীতে অভিযানে ৪৮৪ জন আটক, ৫২ মামলা
সংগৃহীত

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৮৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় একই সময়ে ৫২টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আখতার হোসেন এ তথ্য জানান।

আরও পড়ুন

উত্তরায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ ৫ নভেম্বর ২০২৬ উত্তরায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

তিনি জানান, অভিযানে রমনা বিভাগে ২৯ জন, লালবাগে ৪৯ জন, ওয়ারীতে ৪০ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৭৬ জন, মিরপুরে ১২৭ জন, গুলশানে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫১ জন, এসআরইউতে ৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জনকে আটক করা হয়েছে।

অভিযানকালে একটি চায়নিজ কুড়াল, চারটি ককটেল, ককটেলের ১১টি বিস্ফোরিত অংশ, নিষ্ক্রিয় করা দুটি ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা এবং ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক ২০ নভেম্বর ২০২৬ ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক

আখতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রাজধানী থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Dhaka নিয়ে আরও পড়ুন