https://newsbdc.com/national-district/mvj8ugpt5s
মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবন ও হিরণ পয়েন্ট এলাকা হেলিকপ্টারে পরিদর্শন শেষে নৌপথে মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তাঁকে বহনকারী নৌযান বাংলাদেশ নৌবাহিনীর দিগরাজ ঘাঁটির পন্টুনে পৌঁছায়।
সেখানে মধ্যাহ্নবিরতির পর ঘাঁটির ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।
আরও পড়ুন
বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার ৭ মিনিট আগে
সফরসূচি অনুযায়ী, দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন তারেক রহমান। বেলা ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি। এরপর বেলা সোয়া ৩টার দিকে প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হয়ে সাড়ে ৩টায় এলাকাটি পরিদর্শনের কথা রয়েছে। দিনের কর্মসূচি শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন
সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৪ ঘণ্টা আগে
এর আগে, সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন তারেক রহমান। পরে সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে তাঁকে বহনকারী হেলিকপ্টার। সেখান থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হয়ে দুপুরে দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান তিনি।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।