ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি
বাংলাদেশ

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পরিকল্পিত নগরায়ণের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৪: ২৭
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পরিকল্পিত নগরায়ণের আহ্বান রাষ্ট্রপতির

প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা এবং ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের পাশাপাশি বাস্তবভিত্তিক নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, অপরিকল্পিত নগরায়ণের কারণে দুর্যোগে প্রাণহানির ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে ঢাকা শহরে ভূমিকম্প হলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে।

আরও পড়ুন

বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার ১ মিনিট আগে বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ নিয়েও ভাবতে হবে। তবে এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। ঢাকার বর্তমান অবস্থা বিবেচনায় ভূমিকম্পের মতো বড় দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৩ ঘণ্টা আগে সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন শহরে অপরিকল্পিত নগর ব্যবস্থার কারণে দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়েছে। তাই বাংলাদেশেও এসব বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর ব্যবস্থাপনা ও পরিকল্পনা যথাযথভাবে অনুসরণের ওপর জোর দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং দূষণমুক্ত রাখার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি ৪ ঘণ্টা আগে ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম।

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা, কার্যকর প্রস্তুতি এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন