ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি
বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করবে সরকার: মীর শাহে আলম

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৪: ৩৫
স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করবে সরকার: মীর শাহে আলম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সরকার ও প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার কোনো ধরনের কলঙ্ক নিতে চায় না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। আগামী ৭ নভেম্বর গ্রাম পুলিশ মহাসমাবেশ আয়োজনের বিষয়ে কথা বলার পাশাপাশি গ্রাম পুলিশের আইনগত ক্ষমতা, বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে প্রস্তাবনা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার ৪ মিনিট আগে বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার

চলতি অর্থবছরের মধ্যে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্তে সরকার এখনো অনড় রয়েছে বলে জানান মীর শাহে আলম। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানানো হয়েছে, যাতে নির্বাচনের আরও তারিখ নির্ধারণের সুযোগ থাকলে তা কাজে লাগিয়ে জুনের মধ্যে সব নির্বাচন সম্পন্ন করা যায়।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরের মধ্যে নির্বাচনগুলো আয়োজন করা সম্ভব না হলে বরাদ্দের অর্থ অব্যবহৃত থেকে পরবর্তী অর্থবছরে চলে যাবে।

জুনের মধ্যে সব নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে কি না, সে বিষয়ে নির্বাচন কমিশনই চূড়ান্তভাবে জানাতে পারবে উল্লেখ করে তিনি বলেন, সরকার বিনয়ের সঙ্গে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন

সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৩ ঘণ্টা আগে সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক

প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। দেশের প্রায় চার হাজার ৩০০টি নির্বাচন উপযোগী ইউপিতে আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে ভোটগ্রহণ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসির ১৩তম কমিশন সভায় এ সময়সূচি চূড়ান্ত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি ৪ ঘণ্টা আগে ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি

নির্বাচনে সরকারের হস্তক্ষেপ না করার বিষয়ে পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন