https://newsbdc.com/national/mv92d3fzcj
মন্ত্রীর অগোচরে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস
খাদ্যমন্ত্রী আফরোজা খানমের অগোচরে সরকারি সফরসূচি তৈরি করে টাঙ্গাইলের নাগরপুরে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনায় দায়িত্ব হারিয়েছেন মন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুল। একই ঘটনায় সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৬ মিনিট আগে
খাদ্য মন্ত্রণালয় সূত্রের বরাতে জানা গেছে, গত ১১ অক্টোবর নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন আবদুল আওয়াল। এ সফরের জন্য ৮ অক্টোবর একটি সরকারি সফরসূচি জারি করা হয়। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা ওই নোটিশে ঢাকার মোহাম্মদপুরে এপিএসের বাসা থেকে যাত্রা শুরু এবং পরিদর্শন শেষে সেখানে ফিরে আসার কর্মসূচির উল্লেখ ছিল।
সফরের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নোটিশের অনুলিপি পাঠানো হয় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। জ্বালানির ব্যবস্থা করতে অনুলিপি দেওয়া হয় অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককেও। এ সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও অংশ নিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন
বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার ৩৫ মিনিট আগে
মন্ত্রণালয় সূত্রের দাবি, এপিএসের ওই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী আগে থেকে কিছুই জানতেন না। বিষয়টি জানার পর মন্ত্রী ক্ষুব্ধ হন। সফরের পরদিন, ১২ অক্টোবর, আবদুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে পাঠিয়ে অফিস থেকে চলে যেতে বলেন তিনি। পরে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
আরও পড়ুন
সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৪ ঘণ্টা আগে
মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, মন্ত্রীর অগোচরে এভাবে সরকারি সফরসূচি তৈরি করে পরিদর্শনে যাওয়ার সুযোগ এপিএসের নেই। এ ঘটনায় আবদুল আওয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে রফিকুল ইসলামের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।