https://newsbdc.com/national/mv9itqe86u
সরকারি ক্রয় নিয়ে স্থানীয় সরকার বিভাগের জরুরি নির্দেশনা
জনস্বার্থ ও জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া সরকারি দরপত্র ও ক্রয় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা এবং দরতফসিল প্রকাশ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন বিধিমালা ও দরতফসিল প্রকাশের আগে নিয়মিত সরকারি ক্রয় কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরি রাষ্ট্রীয় প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা যাবে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৬ মিনিট আগে
নতুন বিধিমালা ও দরতফসিল প্রকাশের পর সরকারি ক্রয় কার্যক্রম আগের নিয়মের পরিবর্তে সংশোধিত বিধান অনুযায়ী পরিচালিত হবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।