ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি
বাংলাদেশ

শিক্ষকদের একাংশের দুর্নীতিতে জড়ানো উদ্বেগজনক: ডেপুটি স্পিকার

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২: ২০
শিক্ষকদের একাংশের দুর্নীতিতে জড়ানো উদ্বেগজনক: ডেপুটি স্পিকার
সংগৃহীত

দেশের শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেছেন, শিক্ষকদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনা শুধু তাঁদের ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ন করছে না, সামগ্রিক শিক্ষাব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি দূর করতে না পারলে কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়।

শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকায় জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।

আরও পড়ুন

বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার ১ মিনিট আগে বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার

কায়সার কামাল বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে। এ লক্ষ্য অর্জনে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম চলতে থাকলে তা শিক্ষার পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন নৈতিকতা, দায়িত্বশীলতা এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব।

আরও পড়ুন

সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৩ ঘণ্টা আগে সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তরুণদের সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়া সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।

আরও পড়ুন

৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি ৪ ঘণ্টা আগে ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি

মাহদী আমিন বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তরুণদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও প্রত্যাশাকে নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত করতে হবে। দেশের উন্নয়ন পরিকল্পনায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তাঁদের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় নতুন চিন্তা ও উদ্ভাবনী ধারণা যুক্ত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি তাঁদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিষয়টিও নীতিনির্ধারণে গুরুত্ব পেতে হবে। পরিবর্তিত বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ৪ ঘণ্টা আগে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

অনুষ্ঠানে শিক্ষাব্যবস্থায় নৈতিকতা ও জবাবদিহি প্রতিষ্ঠা, তরুণদের নেতৃত্বের বিকাশ এবং রাষ্ট্র গঠনে তাঁদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব উঠে আসে। বক্তারা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল সমাজ গঠনের ওপর গুরুত্ব দেন।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন