https://newsbdc.com/national/mvaqu9dhrx
পতাকা বৈঠকে বিএসএফের হাত থেকে দুই পুলিশকে ফেরাল বিজিবি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে তাঁদের হস্তান্তর করা হয়।
দুপুর ১টা ৩৫ মিনিটে শশীদল সীমান্তের মেইন পিলার ২০৫৯-এর কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।
বৈঠক শেষে বিএসএফ আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাঁদের বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দেয়।
আরও পড়ুন
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ২৪ মিনিট আগে
এর আগে শশীদল সীমান্তে দায়িত্ব পালনের সময় বাংলাদেশের দুই পুলিশ সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান বিএসএফের হাতে আটক হন। তাঁদের দেশে ফিরিয়ে আনতে দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ ও আলোচনা চলছিল।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।