ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি
বাংলাদেশ

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৫: ৪৬
সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
সংগৃহীত

সাংবিধানিক অধিকার রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশের সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংবিধান প্রত্যেক ধর্মের মানুষকে যে অধিকার দিয়েছে, তা নিশ্চিত করতে হবে। কোনো নাগরিকের অধিকার লঙ্ঘিত হলে সবাইকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন

বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার ১ মিনিট আগে বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন এক দিনে গড়ে ওঠেনি। হাজার বছরের ঐতিহ্য, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে এই বন্ধন সুদৃঢ় হয়েছে। এ আত্মিক বন্ধন, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য যেকোনো মূল্যে অটুট রাখতে হবে।

রাষ্ট্রপতি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে। ধর্মের কারণে কোনো বিভেদ থাকবে না এবং প্রত্যেকে নিশ্চিন্তে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে।

আরও পড়ুন

সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৩ ঘণ্টা আগে সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে, ব্যক্তিগত উদ্দেশ্যে বা অসৎ অভিপ্রায়ে দীর্ঘদিনের সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরানোর চেষ্টা করেছে। এ ধরনের বিভেদ সৃষ্টির অপচেষ্টা দেশের ঐতিহ্য, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী।

গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ ও কঠিন সংগ্রামের মূল লক্ষ্য ছিল এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত হবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই ব্যবস্থা ফিরিয়ে আনতে সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি ৪ ঘণ্টা আগে ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি

দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে উল্লেখ করে তিনি বলেন, তরুণদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে কূপমণ্ডূকতা, কুসংস্কার, ধর্মান্ধতা ও উগ্রতার কোনো স্থান থাকবে না।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ৪ ঘণ্টা আগে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সবার দেশ। দেশের সত্য, আত্মা, চেতনা ও কৃষ্টিকে ধ্বংস করতে পারে—এমন কোনো শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। নাগরিকদের মধ্যে বিভক্তি সৃষ্টি হলে রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।

দুর্গাপূজা নিয়ে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ছাত্রজীবনে তিনি দুর্গাপূজার মণ্ডপে গিয়েছেন, নাটক করেছেন এবং আবৃত্তি করেছেন। এবারের পূজা এখন পর্যন্ত সারা দেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ৫ ঘণ্টা আগে দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পূজা উদযাপন নিরাপদ ও শান্তিপূর্ণ করতে সরকার কাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং সভার সভাপতি ও রামকৃষ্ণ মিশন পরিচালনা পর্ষদের সহসভাপতি সুবল চন্দ্র সাহা বক্তব্য দেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন