https://newsbdc.com/national/mveulf6sw8
২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান
বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের লক্ষ্যে দুই দেশের মধ্যে নতুন কর্মসংস্থানসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইএসডিপি-এমওসি নামের এ চুক্তির আওতায় ২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করবে জাপান।
সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৭ মিনিট আগে
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় এক বছরের প্রচেষ্টার পর গত ১৭ অক্টোবর দুই দেশের মধ্যে চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়। চুক্তিটির পূর্ণ নাম মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট (ইএসডিপি-এমওসি)।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষর করেন। জাপানের পক্ষে দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা স্বাক্ষর করেন।
আরও পড়ুন
বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার ৩৫ মিনিট আগে
মন্ত্রণালয় জানিয়েছে, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে চুক্তিটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে জাপানে বাংলাদেশি কর্মীদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তাঁদের সুযোগ-সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করতেও চুক্তিটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চুক্তিটির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। এ সময় শেষ হলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে। ফলে চুক্তিটির মোট কার্যকর মেয়াদ হবে ১০ বছর।
আরও পড়ুন
সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৪ ঘণ্টা আগে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশি কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, জাপানে কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের দক্ষতা বাড়বে। এর ফলে তাঁদের উচ্চ বেতন এবং দেশটিতে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।