ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি
বাংলাদেশ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, প্রক্রিয়াগত ফাঁক দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১৬: ১০
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, প্রক্রিয়াগত ফাঁক দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংগৃহীত

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যোগাযোগে ঘাটতি ছিল বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে কী কারণে ঘাটতি তৈরি হয়েছে, তা জানতে সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন

বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার ২ মিনিট আগে বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক গভীর। তবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুই দেশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কোথাও ঘাটতি ছিল বলে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।

তিনি বলেন, ‘প্রসেসে একটা ফাঁক আছে। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। একই সঙ্গে যে অভিযোগে এ দণ্ড কার্যকর হয়েছে, তা হতাশাজনক।’

আরও পড়ুন

সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৩ ঘণ্টা আগে সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরব—দুই দেশই জেনেভা কনভেনশনে স্বাক্ষর করেছে। বাংলাদেশের কোনো নাগরিককে অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হলে সে বিষয়ে বাংলাদেশকে জানানোর প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, দুবাইয়ে বাংলাদেশের সাবেক বিমানবাহিনীপ্রধানের গ্রেপ্তারের ঘটনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি, অর্থপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে—এমন ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন