ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, নিহত ৩ ও আহত ১৬ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি
বাংলাদেশ

অস্টিওপোরোসিস প্রতিরোধে বৈজ্ঞানিক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১: ০২
অস্টিওপোরোসিস প্রতিরোধে বৈজ্ঞানিক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান
সংগৃহীত

বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষে হাড়ের ক্ষয়জনিত রোগ প্রতিরোধ ও এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ২৩ মিনিট আগে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক সেমিনামটির আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনের কনভেনশন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করবেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের।

অনুষ্ঠানের অস্টিওপোরোসিস দিবস উদযাপন উপকমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন অধ্যাপক ডা. শেখ ফরহাদ। আয়োজক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীন।

আরও পড়ুন

দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ৫৮ মিনিট আগে দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব, প্যানেল আলোচনা ও কুইজের আয়োজন করা হয়েছে। প্যানেল আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, অধ্যাপক ডা. ফারুক কাশেম, অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডা. শেখ ফরিদ আহমেদ এবং অধ্যাপক মোহাম্মদ বেলালুল ইসলামের।

‘আজীবন হাড় গড়ুন, সুরক্ষা দিন ও শক্তিশালী করুন’ প্রতিপাদ্যে এবারের কর্মসূচি পালন করা হচ্ছে। এতে বৈজ্ঞানিক সহযোগিতা দিচ্ছে ইনসেপ্টা।

আরও পড়ুন

ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ ১ ঘণ্টা আগে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ

প্রতি বছর ২০ অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালন করা হয়। হাড়ের এই ক্ষয়জনিত রোগে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে এবং সামান্য আঘাত বা পড়ে যাওয়ার কারণেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। বয়স্ক ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষের মধ্যেও এ রোগের ঝুঁকি থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, অস্টিওপোরোসিস প্রতিরোধে পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, ধূমপান পরিহার এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে হাড়ের ঘনত্ব পরীক্ষা গুরুত্বপূর্ণ। রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো শনাক্তকরণের মাধ্যমে হাড় ভাঙার ঝুঁকি কমানো সম্ভব।


আরও পড়ুন

রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায় ২ ঘণ্টা আগে রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায়



বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন