ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের
বাংলাদেশ

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’: স্পিকার

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২: ১৫
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’: স্পিকার
সংগৃহীত

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, নিজের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তাঁর মনে হয়, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৬ মিনিট আগে প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নির্বাচনব্যবস্থা নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এমন পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন ছিল। নির্বাচনি ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অর্থশালী না হলেও জনপ্রিয় ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত। এ জন্য সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের ওপরও গুরুত্ব দেন স্পিকার। তাঁর ভাষ্য, গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠু হয়নি। আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।

আরও পড়ুন

বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার ৩৫ মিনিট আগে বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার

ভোলার প্রাকৃতিক গ্যাস প্রসঙ্গে স্পিকার বলেন, জেলাটিতে পর্যাপ্ত গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোলার মানুষেরও গ্যাস প্রয়োজন এবং এটি তাঁদের ন্যায্য অধিকার। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন