ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ঢাকায় আবাসিক মিশন খোলার জন্য দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশের আহ্বান নিরাপদ খাদ্য নিশ্চিত না হলে স্বাস্থ্য সুরক্ষা সম্ভব নয়: খাদ্যমন্ত্রী বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো হোল্ডিং প্রাণিসম্পদ খাত হবে আধুনিক ও রপ্তানিমুখী শিল্প: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো, কোন গ্রেডে কত টাকা রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের মতবিনিময় আইপিএল নিলামে ১২ বাংলাদেশি, নেই মুস্তাফিজ ও নাহিদ রানা দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলকে আমন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী শীতে তৃষ্ণা কম পেলেও শিশুর পানিশূন্যতা, যেসব লক্ষণে সতর্ক হবেন
বাংলাদেশ

ঢাকায় আবাসিক মিশন খোলার জন্য দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশের আহ্বান

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৮: ৩০
ঢাকায় আবাসিক মিশন খোলার জন্য দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশের আহ্বান
সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে ঢাকায় আবাসিক মিশন খোলার বিষয়টি বিবেচনার জন্য দক্ষিণ আফ্রিকার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক অনিল সুকলাল। এ সময় তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন

নিরাপদ খাদ্য নিশ্চিত না হলে স্বাস্থ্য সুরক্ষা সম্ভব নয়: খাদ্যমন্ত্রী ৩৭ মিনিট আগে নিরাপদ খাদ্য নিশ্চিত না হলে স্বাস্থ্য সুরক্ষা সম্ভব নয়: খাদ্যমন্ত্রী

হুমায়ুন কবির বলেন, ঢাকায় দক্ষিণ আফ্রিকার আবাসিক মিশন চালু হলে দুই দেশের মধ্যে রাজনৈতিক যোগাযোগ বাড়বে, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারিত হবে এবং কনস্যুলার সেবা আরও সহজ হবে।

দক্ষিণ আফ্রিকায় যাতায়াতকারী বাংলাদেশি ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও অন্যান্য ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

প্রাণিসম্পদ খাত হবে আধুনিক ও রপ্তানিমুখী শিল্প: প্রধানমন্ত্রী ৪২ মিনিট আগে প্রাণিসম্পদ খাত হবে আধুনিক ও রপ্তানিমুখী শিল্প: প্রধানমন্ত্রী

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন উভয় পক্ষ। দ্বিপক্ষীয় বাণিজ্য আরও গতিশীল করতে একটি ‘যৌথ বাণিজ্য ফোরাম’ গঠন এবং উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দেন হুমায়ুন কবির।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গাদের প্রতি দক্ষিণ আফ্রিকার অব্যাহত সমর্থনের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকার ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন