https://newsbdc.com/national/mwx59qjjs3
প্রাণিসম্পদ খাতে অবদানে ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পদক দিলেন প্রধানমন্ত্রী
দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখায় আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন
সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ৫ মিনিট আগে
অনুষ্ঠানে মোট ২৩টি পদক দেওয়া হয়। এর মধ্যে আটটি স্বর্ণপদক এবং ১৫টি রৌপ্যপদক। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।