https://newsbdc.com/national/mwx5lsbl2a
দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রাণিসম্পদ খাত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয় নয়, এর সঙ্গে দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতার বিষয়টিও গভীরভাবে জড়িত।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।
এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে রয়েছে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন।
আরও পড়ুন
দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী ১৪ মিনিট আগে
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়ার কথা রয়েছে।
২৬ নভেম্বর থেকে শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।