ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ
রাজনীতি

মিষ্টির শূন্য আসনে বিএনপির ৭০ নারী নেত্রীর দৌড়ঝাঁপ

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০: ৪৭
মিষ্টির শূন্য আসনে বিএনপির ৭০ নারী নেত্রীর দৌড়ঝাঁপ
সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এ বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ৭০ নারী নেত্রী। ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া এ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাঁরা। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রদল নেত্রী, মহিলা দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেত্রী, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী এবং পেশাজীবী ব্যক্তিত্ব। আলোচনায় থাকা অন্তত এক ডজন নেত্রীকে ঘিরে দলের ভেতরে চলছে নানা হিসাব-নিকাশ।


শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিনভর দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়। শনিবার ফরম জমা দেওয়ার শেষ দিন। এরপর দলের সংসদীয় বোর্ড যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে। তবে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন দলীয় নেতারা।


বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনায় রয়েছে, সংসদে যুক্তি দিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন এবং প্রতিপক্ষের বক্তব্যের জবাব তথ্য-যুক্তির মাধ্যমে দিতে সক্ষম—এমন নারী নেত্রীকে মনোনয়ন দেওয়া হতে পারে। পাশাপাশি রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং বিতর্কমুক্ত ভাবমূর্তিকেও গুরুত্ব দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন

প্রতিশ্রুতি দিয়ে বিএনপি তা বাস্তবায়ন করে: রিজভী ২৩ অক্টোবর ২০২৬ প্রতিশ্রুতি দিয়ে বিএনপি তা বাস্তবায়ন করে: রিজভী


দলীয় সূত্র বলছে, বিএনপি এখন ক্ষমতায় থাকায় সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে আগ্রহীর সংখ্যা বেড়েছে। বিগত নির্বাচনে মনোনয়ন চেয়েও যারা বঞ্চিত হয়েছিলেন, তাঁদের অনেকে এবার নতুন সুযোগ হিসেবে আসনটিকে দেখছেন। কেন্দ্রীয় নেত্রীদের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের নেত্রীরাও মনোনয়ন পেতে তৎপর হয়েছেন। দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ ও নিজেদের সাংগঠনিক অবদানের বিবরণ তুলে ধরছেন তাঁরা।


আলোচনায় থাকা নেত্রীদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেত্রী ও মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, মহিলা দলের কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট আসমা আজিজ, কেন্দ্রীয় গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক মৌসুমী নাছরিন, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা, ইডেন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রেহানা আক্তার শিরিন, দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান।

আরও পড়ুন

শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে সংলাপে বসছে বিএনপি ২৩ অক্টোবর ২০২৬ শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে সংলাপে বসছে বিএনপি


এ ছাড়া চট্টগ্রাম মহানগর মহিলা দলের সম্পাদক জেলী চৌধুরী, বদরুন্নেসা কলেজের প্রথম ভিপি খায়রুন্নাহার খানম মিরু, নিলোফার ইয়াসমিন নিলু, দেওয়ান মাহমুদা আক্তার রিটা ও সিলেটের সৈয়দা আদিবা হোসাইনও মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন। তবে তাঁদের কেউই এখন পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পাননি।


মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট আসমা আজিজ বলেছেন, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত। আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি মহিলা দলকে সংগঠিত করার কাজেও ভূমিকা রেখেছেন। তাঁর দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে একাধিকবার হামলা ও দমন-পীড়নের শিকার হয়েছেন এবং মামলার মুখোমুখি হয়েছেন। আগের সংসদ নির্বাচনেও তিনি দলের মনোনয়ন চেয়েছিলেন। তবে দলীয় সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এবার সংরক্ষিত আসনে মনোনয়ন পেলে নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।


আরও পড়ুন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আব্দুল মঈন খান ২২ অক্টোবর ২০২৬ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আব্দুল মঈন খান

শাহিনুর নার্গিসও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে মনোনয়নের পক্ষে নিজের যোগ্যতা হিসেবে তুলে ধরেছেন। তাঁর ভাষ্য, ৩১ বছরের রাজনৈতিক জীবনে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মহিলা দলের দপ্তর সম্পাদক হিসেবে কাজ করছেন। বিগত রাজনৈতিক আন্দোলনে সক্রিয় থাকার পাশাপাশি জেল-জুলুম ও দমন-পীড়নের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। দলের কাছে নিজের দীর্ঘদিনের সাংগঠনিক অবদানের স্বীকৃতি প্রত্যাশা করছেন এই নেত্রী।


পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুন্নাহার খানম মিরুও মনোনয়নপ্রত্যাশীদের একজন। তিনি বদরুন্নেসা কলেজের প্রথম ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন বলে জানান। বর্তমানে উপজেলা বিএনপির নেতৃত্বে রয়েছেন তিনি। দল মনোনয়ন দিলে দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেছেন।


আরও পড়ুন

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী ২২ অক্টোবর ২০২৬ জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

অন্যদিকে রেহানা আক্তার শিরিনের বক্তব্য, দীর্ঘদিন ধরে দলের আদর্শ ধারণ করে রাজপথের রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাঁর প্রত্যাশা, মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করা হবে।


বিএনপির কেন্দ্রীয় দপ্তরে সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং জানিয়েছেন, পূর্বঘোষণা অনুযায়ী মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। শনিবার নির্ধারিত সময়ে ফরম জমা নেওয়ার পর সংসদীয় বোর্ডের সভায় যাচাই-বাছাই শেষে প্রার্থী চূড়ান্ত করা হবে। দলের বিবেচনায় যিনি যোগ্য বলে বিবেচিত হবেন, তিনিই মনোনয়ন পাবেন।


ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর, বাছাই ২৭ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আরও পড়ুন

পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী আমাকে সেরা পরামর্শ দিয়েছেন: ইশরাক ২২ অক্টোবর ২০২৬ পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী আমাকে সেরা পরামর্শ দিয়েছেন: ইশরাক


গত ২৪ সেপ্টেম্বর ঢাকার মিরপুরের রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টি ও তাঁর অনুসারীদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। ওই দিনই সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে।


এখন বিএনপির সামনে চ্যালেঞ্জ—দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক ভূমিকা, পেশাগত দক্ষতা ও সংসদে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতার মধ্যে সমন্বয় করে প্রার্থী নির্বাচন করা। ৭০ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে শেষ পর্যন্ত কে দলীয় মনোনয়ন পান, তা নির্ধারিত হবে সংসদীয় বোর্ডের সিদ্ধান্তে।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Election নিয়ে আরও পড়ুন