ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের
রাজনীতি

ডেঙ্গু মোকাবিলায় প্রধানমন্ত্রীর সরাসরি তদারকি রয়েছে: রিজভী

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২: ০১
ডেঙ্গু মোকাবিলায় প্রধানমন্ত্রীর সরাসরি তদারকি রয়েছে: রিজভী
সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নিজে মাঠপর্যায়ে নেমে কার্যক্রম তদারকি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী ৫৩ মিনিট আগে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী

রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করলেও নানা প্রতিকূলতা ও প্রবাসজীবনের মধ্য দিয়ে তারেক রহমান দেশের বিভিন্ন সংকট ও দুর্যোগে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন জাতীয় পর্যায় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলেও কার্যক্রম পরিচালনা করছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতসহ বিভিন্ন দুর্যোগে সংগঠনটি মানবিক সহায়তা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রিজভীর ভাষ্য অনুযায়ী, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও সংগঠনটি তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করতে অনলাইন সায়েন্স এক্সিবিশনসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছে।

আরও পড়ুন

প্রতিশ্রুতি দিয়ে বিএনপি তা বাস্তবায়ন করে: রিজভী ২৩ অক্টোবর ২০২৬ প্রতিশ্রুতি দিয়ে বিএনপি তা বাস্তবায়ন করে: রিজভী

এ ছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসাসহায়তার মতো মানবিক কার্যক্রমও পরিচালনা করছে সংগঠনটি বলে জানান তিনি।

এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক, বিএনপি মিডিয়া সেলের সদস্য ড. মোর্শেদ হাসান খানসহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন