ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি
রাজনীতি

‘ক্ষমতার জন্য যেকোনো দলের সঙ্গে হাঁটতে পারে জামায়াত’: রিজভী

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৮: ১৫
‘ক্ষমতার জন্য যেকোনো দলের সঙ্গে হাঁটতে পারে জামায়াত’: রিজভী
সংগৃহীত

বিএনপি নয়, ৫ আগস্টের পর জামায়াতে ইসলামীই আওয়ামী লীগকে মাফ করে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী ২০ মিনিট আগে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী

রিজভী বলেন, বিএনপি কখনো আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা বলেনি। বরং যারা বিএনপিকে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ করছে, তারাই আওয়ামী লীগকে মাফ করে দিতে চেয়েছিল বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ক্ষমতার জন্য জামায়াতে ইসলামী যেকোনো দলের সঙ্গে চলতে পারে। ইতিহাসেও তাদের আওয়ামী লীগের সঙ্গে চলার নজির রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

জামায়াতের সমালোচনা করে রিজভী বলেন, দলটি আগেও ফ্যাসিবাদী আচরণ করেছে এবং এখনো সেই পথেই হাঁটছে। কোনো আন্দোলনেই জামায়াতকে আদর্শিক অবস্থানে দেখা যায়নি বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

প্রতিশ্রুতি দিয়ে বিএনপি তা বাস্তবায়ন করে: রিজভী ২৩ অক্টোবর ২০২৬ প্রতিশ্রুতি দিয়ে বিএনপি তা বাস্তবায়ন করে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, জনগণ বিএনপিকে চেনে। বিএনপি যেসব প্রতিশ্রুতি দেয়, তা থেকে বিচ্যুত হয় না। অন্যদিকে, জামায়াত অনেক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার বিপরীত কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীকে গণতান্ত্রিক চেতনার পরিচয় দেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন