ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
রাজনীতি

বিএনপির ভেতরে বিভক্তি নয়, ঐক্য চান আবদুস সালাম

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২: ৪৬
বিএনপির ভেতরে বিভক্তি নয়, ঐক্য চান আবদুস সালাম
সংগৃহীত

বিএনপিকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, দলের মধ্যে আরেকটি দল তৈরি করলে নিজেদেরই ক্ষতি হয়। তাই দলীয় ঐক্য বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক মরহুম আলহাজ সালাউদ্দিন আহমেদ এবং সাবেক কাউন্সিলর মরহুম বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ৭ ঘণ্টা আগে স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী

আবদুস সালাম বলেন, যার দল নেই, তার শক্তি নেই। দলের বিকল্প নেই। তাই দলকে সুসংগঠিত করতে হবে। দলের ভেতরে আরেকটি দল গড়ে তুললে তাতে নিজেদেরই ক্ষতি হবে।

বিএনপির নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বর্তমান নেতা তারেক রহমানের বাইরে সবাই দলের কর্মী। নেতাকর্মীদের এ বিষয়টি মনে রাখতে হবে।

আরও পড়ুন

শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে: রিজভী ১৪ ঘণ্টা আগে শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে: রিজভী

বিএনপির গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, এ সময়ে দলের নেতাকর্মীদের অসংখ্য মামলা মোকাবিলা করতে হয়েছে এবং অনেককে কারাগারে যেতে হয়েছে। বিএনপির বিরুদ্ধে অসংখ্য রাজনৈতিক মামলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিরোধী দলের সমালোচনার প্রসঙ্গে আবদুস সালাম বলেন, সরকার গঠনের পাঁচ-ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। বিদ্যুৎ, গ্যাস, পানি ও ব্যাংক খাতের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি এসব সমাধানে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। বাংলাদেশের প্রতিটি দুর্দিনে দলটি জনগণের পাশে ছিল। এখনো জনগণ বিএনপির পাশে রয়েছে।

আরও পড়ুন

শ্রমিক আন্দোলনে ‘একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি’ সক্রিয়: রাশেদ খান ১৮ ঘণ্টা আগে শ্রমিক আন্দোলনে ‘একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি’ সক্রিয়: রাশেদ খান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নবীউল্লাহ নবীর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন