https://newsbdc.com/politics/mvw8h2u8sp
বিরোধী দলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই: রিজভী
জ্বালানি সংকটের দায় বিএনপি সরকারের নয় বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিরোধী দলের লং মার্চ কর্মসূচিকে তিনি অযৌক্তিক ও জনগণের কাছে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা) পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ৭ ঘণ্টা আগে
লং মার্চ প্রসঙ্গে রিজভী বলেন, লং মার্চ কর্মসূচি দেওয়ার কিছু নেই। এ ক্ষেত্রে বিরোধী দলে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। তাদের রাজনীতিতে ঘাটতি তৈরি হয়েছে। মানুষের কাছে দেখানোর জন্য একটা কিছু করতে হয়। এ কারণে তারা লং মার্চের কর্মসূচি নিয়েছে। এটার কোনো যৌক্তিকতা নেই এবং এটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন
শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে: রিজভী ১৪ ঘণ্টা আগে
তিনি বলেন, গ্যাস বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে বিএনপির সরকার, তা তো নয়। এই সংকট তৈরি হয়েছে আন্তর্জাতিক কারণে, যুদ্ধের কারণে, আমেরিকা-ইরান যুদ্ধের কারণে। যে এলাকা দিয়ে সবচেয়ে বেশি জ্বালানি আসার কথা, সেখানে এখন যুদ্ধ চলছে। সরকার বিকল্প উৎস খুঁজছে। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আসা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকায় গ্যাস সরবরাহ অনেক স্থিতিশীল হয়েছে।
বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে কি না—এ প্রসঙ্গে রিজভী বলেন, সেটা আপনারাই জানেন যে একের পর এক যে পদক্ষেপ সরকার নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাপান সফর করেছেন, এর আগে গেছেন চীনে। দুই সফরেই দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য বাড়ার সুযোগ তৈরি হয়েছে।
আরও পড়ুন
শ্রমিক আন্দোলনে ‘একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি’ সক্রিয়: রাশেদ খান ১৮ ঘণ্টা আগে
আইনশৃঙ্খলা নিয়ে রিজভী বলেন, সমাজে যারা অস্থিরতা তৈরি করে, তাদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে। কিশোর অপরাধসহ নানা অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। এখন যে পরিস্থিতি, এর চেয়ে ভালো পরিস্থিতি আর কখন ছিল? সেটা আমাদেরকে তারা বলুক।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।