https://newsbdc.com/sara-desh/mv7ti9sxhd
টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়াল পাশের ভবনে, কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানার ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি চারতলা ভবনেও। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে বলে সর্বশেষ তথ্যে জানানো হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শাহিন আলম জানান, সকাল সোয়া ১০টার দিকে এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
আরও পড়ুন
পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত ৫৪ মিনিট আগে
আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। প্রাথমিক তথ্য অনুযায়ী, কারখানার একটি ভবনে আগুন লাগার পর তা পাশের পেনসিলিং ভবনের চারতলায় ছড়িয়ে পড়ে। এতে আশপাশের স্থাপনা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
কারখানার ভেতরে রাসায়নিক ও বিভিন্ন উপকরণ থাকায় অগ্নিনির্বাপণ কার্যক্রম জটিল হয়ে উঠেছে। ঘটনাস্থলে প্রচণ্ড তাপ, ঘন ধোঁয়া ও রাসায়নিকের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে কী ধরনের রাসায়নিক ঝুঁকি তৈরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল ৫ ঘণ্টা আগে
ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রথমদিকে কারখানার নিজস্ব পানির ব্যবস্থা ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে পানির সংকট দেখা দিলে গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে পানিবাহী গাড়ি এনে আগুন নেভানোর কাজে সহায়তা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী ৫ ঘণ্টা আগে
আগুন যাতে পাশের ভবন ও আশপাশের অন্যান্য স্থাপনায় আরও ছড়িয়ে না পড়ে, সে জন্যও কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
অগ্নিকাণ্ডের কারণ, হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।