ছবি ভিডিও মতামত
সর্বশেষ
সারা দেশ

গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, চলছে নিয়ন্ত্রণের চেষ্টা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৭: ৩৫
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, চলছে নিয়ন্ত্রণের চেষ্টা
সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এ ছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে কারখানাটির ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

আরও পড়ুন

পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত ৬ মিনিট আগে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত

তিনি আরও জানান, গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন