https://newsbdc.com/sara-desh/mvrnmuy8qp
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নি/হ/ত ৩
রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে যাত্রীবাহী নৈশ কোচের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন।
আরও পড়ুন
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ৭ ঘণ্টা আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৈরাগীগঞ্জ এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয় খান পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ কোচ। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজন মারা যান।
আরও পড়ুন
সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই ৭ ঘণ্টা আগে
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বড়দরগা হাইওয়ে পুলিশের ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।