ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
সারা দেশ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামার প্রস্তুতি জেলেদের

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৭: ৩৫
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামার প্রস্তুতি জেলেদের
সংগৃহীত

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতের পর আবারও গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন উপকূলের জেলেরা। ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়ার আশায় তাঁরা জাল মেরামত, ট্রলার প্রস্তুত ও প্রয়োজনীয় সরঞ্জাম গোছাতে ব্যস্ত সময় পার করছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপকূলীয় এলাকা ঘুরে দেখা যায়, দীর্ঘ বিরতিতে আয় বন্ধ থাকায় অনেক জেলেকে সংসার চালাতে ধারদেনা করতে হয়েছে। এখন সাগরে গিয়ে পর্যাপ্ত মাছ পাওয়ার আশায় বুক বেঁধেছেন তাঁরা, যাতে ঋণ পরিশোধ করে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারেন।

আরও পড়ুন

রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ৭ ঘণ্টা আগে রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪

মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, বরগুনা জেলায় মোট ৫২ হাজার ৪৭৬ জন নিবন্ধিত জেলে রয়েছেন। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দিন জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা এবং ইলিশের উৎপাদন বাড়াতেই এই ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞা শেষে জেলেরা আবারও সাগরে ফেরায় উপকূলের মৎস্য খাতে নতুন করে কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন