https://newsbdc.com/sara-desh/mvxjhb8le6
শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে কারখানায় আগুন, বাধার মুখে ফায়ার সার্ভিস
গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ চলাকালে পুলিশের গাড়ি ও একটি কারখানার গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণের জন্য আসা ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের আন্দোলন চলাকালে দুপুর ১২টার দিকে ট্রপিকাল নিটেক্স লিমিটেড নামে একটি কারখানার গোডাউনে আগুন দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ৭ ঘণ্টা আগে
জানা গেছে, আগুন নিয়ন্ত্রণের জন্য আসা ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়। ওই আগুনের ধোঁয়ায় আশপাশের এলাকা কালো হয়ে গেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে তা কারখানায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া ওই কারখানা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের অফিসার মো. তারিকুল ইসলাম বলেন, আমরা ট্রপিকাল নিটেক্স লিমিটেডের কারখানার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে বের হয়েছি। কিন্তু চন্দ্রায় পৌঁছানোর পর শ্রমিকদের অবরোধের কারণে আর সামনে যেতে পারছি না। কোনো সহযোগিতাও পাচ্ছি না।
আরও পড়ুন
সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই ৭ ঘণ্টা আগে
এদিকে গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এর মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠন করেছে। এরপরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।
গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকদের মহাসড়ক অবরোধ করতে দেখা গেছে। রোববার সকাল থেকে আবারও আন্দোলন শুরু হয়েছে। এতে আশপাশের সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সড়কে মোতায়েন করা হয়েছে বিজিবি।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।