ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণের: চীন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো
সারা দেশ

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২: ২৮
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন জেলার বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে ২০ প্লাটুন বিজিবি। এসব এলাকার মধ্যে রয়েছে মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া।

আরও পড়ুন

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ৬ ঘণ্টা আগে পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

গাজীপুরের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন ১৫ প্লাটুন বিজিবি সদস্য। জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় তাঁদের মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাত প্লাটুন বিজিবি সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। এসব এলাকার মধ্যে রয়েছে শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল।

আরও পড়ুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

মাঠপর্যায়ে বিজিবি সদস্যদের কার্যক্রম তদারকি এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইস থেকে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক

বিজিবি জানায়, এই ব্যবস্থায় মাঠপর্যায়ের পরিস্থিতির নিয়মিত তথ্য সংগ্রহের পাশাপাশি বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখেও দায়িত্ব পালন করছেন মোতায়েন করা সদস্যরা।

শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

সারা দেশ নিয়ে আরও পড়ুন