ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
খেলা

স্যান্ডপেপার বিতর্ক কি বই বিক্রির কৌশল, জবাব খাজার

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৫: ৩৫
স্যান্ডপেপার বিতর্ক কি বই বিক্রির কৌশল, জবাব খাজার
সংগৃহীত

উসমান খাজার আত্মজীবনীমূলক বই ‘সবর’ প্রকাশের আগেই ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে। বইটিতে ২০১৮ সালে কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘটে যাওয়া স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে একটি অধ্যায় রেখেছেন তিনি। সম্প্রতি প্রকাশিত বইয়ের কিছু অংশে খাজার দাবি, বল টেম্পারিংয়ের ওই ঘটনা সম্পর্কে দলের সবাই আগে থেকেই জানতেন। এরপর থেকেই সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার।

আরও পড়ুন

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ৫২ মিনিট আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

খাজার বিস্ফোরক দাবির পর অনেকেই প্রশ্ন তুলেছেন, বই বিক্রির কৌশল হিসেবেই কি পুরোনো বিতর্কিত অধ্যায়টি সামনে এনেছেন তিনি? কেপটাউন টেস্টের সময় অস্ট্রেলিয়া দলের ডাগআউটে থাকা তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেহম্যানও এমন মন্তব্য করেছিলেন। সম্প্রতি অস্ট্রেলিয়া দলের বাইরে থাকা খাজার সাবেক সতীর্থ নিক ম্যাডিনসনও বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন। তাঁর ধারণা, বইয়ের প্রচার ও বিক্রি বাড়াতেই পুরোনো প্রসঙ্গ সামনে এনেছেন খাজা।

মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া এক বক্তব্যে এসব অভিযোগের জবাব দিয়েছেন খাজা। তিনি জানিয়েছেন, ২০১৮ সালের স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির বিষয়টি বইয়ে অন্তর্ভুক্ত করার জন্য প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের সঙ্গে কোনো চুক্তি বা আলোচনা হয়নি।

আরও পড়ুন

সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ১ ঘণ্টা আগে সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত

খাজা বলেন, ‘স্যান্ডপেপার কিংবা আমার জীবনের অন্য কোনো বিষয় নিয়ে পেঙ্গুইনের সঙ্গে আমি দর-কষাকষি করিনি। এমনকি এ নিয়ে আমাদের কথাও হয়নি।’

বইটি তৈরির প্রক্রিয়া সম্পর্কে তিনি আরও বলেন, ‘২০২৩ সালে আমি তাদের সঙ্গে চুক্তি করেছিলাম। তারা আমাকে আমার গল্প বলতে বলেছিল। কোন বিষয় থাকবে বা থাকবে না, সে ব্যাপারে আমার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। সবকিছু আমার ওপর নির্ভর করছিল।’

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ

খাজা জানান, চূড়ান্ত পাণ্ডুলিপি পাওয়ার পর প্রকাশনা সংস্থাও বিস্মিত হয়েছিল। তাঁর ভাষায়, ‘দুই বছর পর আমি আমার চূড়ান্ত খসড়া তাদের কাছে দিলাম। ওইবারই প্রথম তাদের আমার বই দেখালাম। পেঙ্গুইন হতভম্ব হয়ে পড়েছিল। আমার ব্যবস্থাপনা দলও অবাক হয়েছিল।’

বইটি বেশি বিক্রি হলেও সেখান থেকে তাঁর আয় খুব বেশি হবে না বলেও দাবি করেছেন খাজা। তাঁর মতে, রয়্যালটি পাওয়ার পর্যায়ে পৌঁছাতেই অনেক বই বিক্রি করতে হবে। আর স্যান্ডপেপার গেটের ঘটনা বইয়ে না রাখলেও তাঁর আয় একই থাকত।

আরও পড়ুন

‘ল্যাপটপ-পাওয়ার ক্যাবল নিয়েই মাঠে আসুন’, দর্শকদের রাবাদার আহ্বান ২০ নভেম্বর ২০২৬ ‘ল্যাপটপ-পাওয়ার ক্যাবল নিয়েই মাঠে আসুন’, দর্শকদের রাবাদার আহ্বান

খাজা বলেন, ‘রয়্যালটি ও বই বিক্রির কথা ভাবার আগেই আমাকে রয়্যালটি চালু করার জন্য অনেক বেশি বই বিক্রি করতে হবে। আমার মনে হয় না সেই পর্যন্ত যেতে পারব। আর যদি সেটি হয়ও, তবুও সামান্য কিছু টাকা পাব। সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলেছি। আমি খুব সৌভাগ্যবান, আমার টাকার প্রয়োজন নেই। বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে এটা বলা নয়। তাই আপনাদের যা ভাবতে মন চায়, ভাবুন। কিন্তু আসল ব্যাপার হলো এটাই।’


খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন