ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে চান ট্রাম্প ভয়াবহ রেল দুর্ঘটনার ছয় দিন পর পদত্যাগ করলেন স্পেনের পরিবহনমন্ত্রী হাইতিতে ৫২৫ পুলিশ সদস্য পাঠানোর উদ্যোগ, জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশের অংশগ্রহণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মার্কিন মধ্যবর্তী নির্বাচনে সিনেটে ৫১ আসনে ডেমোক্র্যাটরা, কংগ্রেসেও এগিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনা মন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত গাজীপুরে খুলেছে বেশির ভাগ কারখানা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
খেলা

মেসির জাদুতে চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল ইন্টার মায়ামি

প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১২: ২৫
মেসির জাদুতে চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল ইন্টার মায়ামি
সংগৃহীত

লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। রোববার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবরোয় নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে দলটি। এই জয়ের মধ্য দিয়ে ২০২৭ সালের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মায়ামি। একই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই নিউ ইংল্যান্ডকে পেছনে ফেলে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক নিউ ইংল্যান্ড। এ সময় তারা ছয়টি শট নেওয়ার পাশাপাশি পাঁচটি কর্নার আদায় করে নেয়। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও মায়ামির রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী ২০ ঘণ্টা আগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ইলাই ফেইনগোল্ডের পাস থেকে গোল করে স্বাগতিকদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন ড্যানিয়েল গাজদাগ।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় মায়ামি। ৬৯ মিনিটে লিওনেল মেসির দারুণ ব্যাকহেড থেকে বল পেয়ে গোল করেন জার্মান বেরতেরামে। তাঁর গোলে ১-১ সমতায় ফেরে সফরকারীরা।

আরও পড়ুন

নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে এশিয়ান কাপ পিছিয়ে দিল এএফসি ২১ ঘণ্টা আগে নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে এশিয়ান কাপ পিছিয়ে দিল এএফসি

সমতা ফেরার পর আক্রমণভাগ শক্তিশালী করতে লুইস সুয়ারেজকে মাঠে নামান মায়ামির কোচ ক্রিস্তিয়ান গঞ্জালেস। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় মায়ামি। শেষ পর্যন্ত নিজের জাদু দেখান অধিনায়ক মেসি।

আরও পড়ুন

ইয়ামাল নয়, লামিনে ইয়ামালই পুরো নাম: জানালেন বাবা ২১ ঘণ্টা আগে ইয়ামাল নয়, লামিনে ইয়ামালই পুরো নাম: জানালেন বাবা

বক্সের বাইরে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠান আর্জেন্টাইন মহাতারকা। মেসির এই শটে কিছুই করার ছিল না নিউ ইংল্যান্ডের গোলরক্ষক ম্যাট টার্নারের। তাঁর দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

শেষ পর্যন্ত মেসির ওই গোলেই জয় নিশ্চিত করে সফরকারীরা। এই জয়ের ফলে শুধু তিন পয়েন্টই নয়, আগামী মৌসুমের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার টিকিটও পেয়েছে ইন্টার মায়ামি।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Football নিয়ে আরও পড়ুন