ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
খেলা

৪০ বছর পর প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে ম্যানইউ

প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১৩: ৩৭
৪০ বছর পর প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে ম্যানইউ
সংগৃহীত

অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার সিটির হারের পর পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলে নেমে গেছে রেড ডেভিলরা। ১৯৮৬ সালের নভেম্বরের পর এই প্রথম মৌসুমের এই পর্যায়ে প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে থেকে দিন শেষ করল ক্লাবটি।

শনিবার নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ফরেস্ট। আর তাতেই পয়েন্ট তালিকার তলানির তিনে নেমে গেছে ইউনাইটেড। অন্তত নয়টি ম্যাচ খেলার পর ৪০ বছরের মধ্যে এই প্রথম এমন পরিস্থিতিতে পড়ল ওল্ড ট্রাফোর্ডের দলটি।

আরও পড়ুন

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১ ঘণ্টা আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৯৮৬ সালের নভেম্বরেও একই রকম পরিস্থিতির মুখে পড়েছিল ইউনাইটেড। সেবার ১৫ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার ২১তম স্থানে ছিল তারা। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে তখন কোচ রন অ্যাটকিনসনকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। তার জায়গায় দায়িত্ব নেন স্যার অ্যালেক্স ফার্গুসন।

আরও পড়ুন

সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ২ ঘণ্টা আগে সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত

বর্তমান পরিস্থিতিও ইউনাইটেডের জন্য বেশ উদ্বেগজনক। গত ৩০ আগস্ট ইপসউইচ টাউনকে ৫-২ গোলে হারানোর পর থেকে লিগে আর জয়ের দেখা পায়নি দলটি। এরই মধ্যে প্রিমিয়ার লিগে ক্লাবটির ইতিহাসের অন্যতম বাজে শুরুর রেকর্ড গড়েছে মাইকেল ক্যারিকের দল।

অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের আগে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। চেলসির কাছে সান্ডারল্যান্ড হারলে এবং লিভারপুলের বিপক্ষে ক্রিস্টাল প্যালেস পয়েন্ট পেলে, ইউনাইটেড ম্যাচ শুরুর আগেই পয়েন্ট তালিকার একেবারে তলানিতে নেমে যেতে পারে।

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ

মাঝে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এএস রোমার বিপক্ষে ৩-২ গোলের জয় কিছুটা স্বস্তি দিয়েছিল ক্যারিককে। তবে লিগে ধারাবাহিক ব্যর্থতায় তার কোচিং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। অ্যাস্টন ভিলার বিপক্ষে আরেকটি হার সেই চাপ আরও বাড়িয়ে দিতে পারে।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন