ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
খেলা

জানুয়ারিতেই নওয়ানেরিকে ফেরাতে বললেন আর্সেনাল কিংবদন্তি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৭: ২৯
জানুয়ারিতেই নওয়ানেরিকে ফেরাতে বললেন আর্সেনাল কিংবদন্তি
সংগৃহীত

জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে ধারে খেলতে গিয়ে প্রত্যাশিত সুযোগ পাচ্ছেন না আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার ইথান নওয়ানেরি। পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় ১৯ বছর বয়সী এই তরুণের বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী জানুয়ারির দলবদলেই নওয়ানেরিকে আর্সেনালে ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ ডিফেন্ডার নাইজেল উইন্টারবার্ন।

আরও পড়ুন

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১ ঘণ্টা আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ট্রিবুনাকে দেওয়া এক সাক্ষাৎকারে উইন্টারবার্ন বলেন, সাম্প্রতিক সময়ে নওয়ানেরির খেলার সুযোগ অনেক কমে গেছে। তাঁর চুক্তিতে জানুয়ারি মাসে আর্সেনালে ফেরার সুযোগ রয়েছে বলে জানা গেছে। তাই ক্লাব চাইলে বিষয়টি বিবেচনা করতে পারে।

চলতি মৌসুমে ডর্টমুন্ডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি ম্যাচ খেলেছেন নওয়ানেরি। তবে মাঠে থাকার সুযোগ পেয়েছেন মাত্র ৪৪২ মিনিট, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে প্রায় ৩৬ মিনিট।

আরও পড়ুন

সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ২ ঘণ্টা আগে সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত

তরুণ খেলোয়াড়দের বিকাশে নিয়মিত ম্যাচ খেলার গুরুত্ব তুলে ধরে উইন্টারবার্ন বলেন, পর্যাপ্ত খেলার সুযোগ না পেলে প্রতিভার বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। গত মৌসুমে অলিম্পিক মার্সেইতে ধারে খেলতে গিয়েও একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিলেন নওয়ানেরি।


খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন