https://newsbdc.com/sports-football/mwammmrmtl
বাংলাদেশের নেতৃত্ব দিতে প্রস্তুত হামজা
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলে রাজি আছেন হামজা দেওয়ান চৌধুরী। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচের বলে জানিয়েছেন জাতীয় দলের এই তারকা মিডফিল্ডার।
মঙ্গলবার (১০ নভেম্বর) বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘কোচ যদি আমাকে অধিনায়ক হতে বলেন, তাহলে আমি অধিনায়ক হব।’
আরও পড়ুন
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১ ঘণ্টা আগে
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা লেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে অধিনায়কত্বও করেছেন। বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর থেকেই তাঁর হাতে অধিনায়কের আর্মব্যান্ড দেখার প্রত্যাশা করছেন অনেক ফুটবল সমর্থক।
তবে দলের অন্য অভিজ্ঞ খেলোয়াড়দের প্রতি সম্মান জানিয়ে হামজা বলেন, বাংলাদেশ দলে এমন খেলোয়াড় রয়েছেন, যাঁরা তাঁর চেয়ে বেশি অভিজ্ঞ এবং জাতীয় দলের হয়ে প্রায় ১০০টি ম্যাচ খেলেছেন। অধিনায়কত্বের ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতাকেও গুরুত্ব দেন তিনি।
আরও পড়ুন
সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ২ ঘণ্টা আগে
মাঠে যিনিই অধিনায়কত্ব করুন, দলের ড্রেসিংরুমে সবার মধ্যে একতা রয়েছে বলেও জানান হামজা। তাঁর ভাষায়, দলের পরিবেশ অনেকটা পরিবারের মতো, আর সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
২০২৫ সালের মার্চে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় হামজার। এরপর এশিয়ান কাপ বাছাইয়ের হোম ও অ্যাওয়ে মিলিয়ে ছয় ম্যাচের পাশাপাশি নেপাল ও ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলেছেন তিনি। এবারই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন এই ফুটবলার।
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ ২০ নভেম্বর ২০২৬
২০০৩ সালের পর আবারও সাফ চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়ে হামজা বলেন, দেশবাসী শিরোপা চায়। তাঁর ও দলের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে খেলার অভিজ্ঞতা এবং ভারতের বিপক্ষে জয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলের আরও ভালো খেলার সামর্থ্য রয়েছে। ইনশাআল্লাহ, এই টুর্নামেন্টে জয় সম্ভব।
সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে প্রত্যাশার পাশাপাশি চাপও রয়েছে বলে স্বীকার করেন হামজা। তবে দলের সবাই শিরোপা জিততে চান বলে জানান তিনি। আসন্ন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ উল্লেখ করে টুর্নামেন্ট নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও প্রকাশ করেন এই মিডফিল্ডার।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।