ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
খেলা

সাফের ট্রফি দেশে ফেরানোর প্রত্যয় হামজার

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০: ৫৬
সাফের ট্রফি দেশে ফেরানোর প্রত্যয় হামজার
সংগৃহীত

বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা হামজা চৌধুরীর কাছে কেবল অনুপ্রেরণা নয়, দেশের জন্য কিছু অর্জনের তাগিদও। সেই তাগিদ থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের আগে ঢাকায় দাঁড়িয়ে শিরোপা জয়ের প্রত্যয় জানিয়েছেন এই ফুটবলার। তাঁর ভাষায়, ‘২৩ বছর ধরে আমরা চ্যাম্পিয়ন হইনি, এবার ট্রফিটা ঘরে আনতে চাই।’

সোমবার ঢাকায় পৌঁছেই অনুশীলনে যোগ দেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। ক্লাবের ম্যাচ থাকায় ভুটানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তাঁকে পায়নি বাংলাদেশ। ওই ম্যাচে ১-০ গোলে জয় পায় স্বাগতিকরা। ৬৯ মিনিটে বদলি নেমে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম। অন্যদিকে ভুটান ও শ্রীলঙ্কার ২-২ গোলে ড্রয়ের পর সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

আরও পড়ুন

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ২ ঘণ্টা আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বুধবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে জিতলে গ্রুপসেরা হয়েই নকআউট পর্বে উঠবে স্বাগতিকরা। সেই লড়াইয়ের আগে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রস্তুতি ও দলের লক্ষ্য নিয়ে কথা বলেন হামজা।

আরও পড়ুন

সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ৩ ঘণ্টা আগে সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত

আক্রমণভাগের প্রসঙ্গে হামজা জানান, সুযোগ তৈরি হলেও সেগুলো গোলে রূপান্তরিত না হওয়া নিয়ে তিনি উদ্বিগ্ন নন। সতীর্থদের ওপর পূর্ণ আস্থা রেখে বলেন, ‘দল এখন সুযোগ তৈরি করছে, খুব দ্রুতই সেগুলো গোলে রূপ নেবে।’

শ্রীলঙ্কার কুয়েতি কোচ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ঘরের মাঠ ও দর্শকদের কথা বিবেচনায় বাংলাদেশকে ফেভারিট বলেছেন। তবে এসব নিয়ে ভাবতে চান না হামজা। তাঁর বার্তা, ‘অন্য দল নিয়ে ভাবার সময় নেই, বাংলাদেশ নিজের সেরাটা খেলে ম্যাচ বের করে আনতে প্রস্তুত।’

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ

নিজেকে ঘিরে আলোচনা থাকলেও হামজা গুরুত্ব দিচ্ছেন দলীয় প্রচেষ্টাকে। তাঁর কথায়, ‘ফুটবল পুরোপুরি একটি টিম গেম। এটি আমার একার ব্যাপার নয়, পুরো দলের ব্যাপার। ধাপে ধাপে দল হিসেবে আমরা উন্নতি করছি।’

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। ২০২৬ সালের মার্চের শেষ নাগাদ জাতীয় দলের হয়ে আট ম্যাচে চারটি গোল করেন তিনি। এর মধ্যে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষেও একটি গোল রয়েছে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তাঁর এই গোলসংখ্যা উল্লেখযোগ্য।

আরও পড়ুন

‘ল্যাপটপ-পাওয়ার ক্যাবল নিয়েই মাঠে আসুন’, দর্শকদের রাবাদার আহ্বান ২০ নভেম্বর ২০২৬ ‘ল্যাপটপ-পাওয়ার ক্যাবল নিয়েই মাঠে আসুন’, দর্শকদের রাবাদার আহ্বান

হামজাকে ঘিরে সমর্থকদের উন্মাদনাকে তিনি একা নিজের কৃতিত্ব মনে করেন না। সমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও ফাহমিদুলের মতো ফুটবলারদের একসঙ্গে জাতীয় দলে যোগ দেওয়ার সময়টিকে তিনি ‘পারফেক্ট টাইমিং’ হিসেবে দেখছেন। হামজা-সমিতসহ ১০ প্রবাসী ফুটবলার নিয়ে গড়া এবারের দলকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে শ্রীলঙ্কার স্কোয়াডে রয়েছেন ১৬ জন প্রবাসী ফুটবলার।

আরও পড়ুন

চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার ২০ নভেম্বর ২০২৬ চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

ইংল্যান্ডে খেলার সময়ও প্রবাসী বাংলাদেশিদের সমর্থন পাওয়ার কথা স্মরণ করেন হামজা। দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি মনে করেন, সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার অন্যতম উপায় হলো সমর্থকদের হাতে শিরোপা তুলে দেওয়া।

২৩ বছরের অপেক্ষা বাংলাদেশের জন্য বড় চাপ হলেও সেটিই এখন দলের অনুপ্রেরণা। বুধবার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয় পেয়ে সেই লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন