ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
খেলা

বার্সেলোনাকে পেছনে ফেলে রিয়ালেই যেতে চান জেজে গ্যাব্রিয়েল

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১৩: ৩৩
বার্সেলোনাকে পেছনে ফেলে রিয়ালেই যেতে চান জেজে গ্যাব্রিয়েল
সংগৃহীত

তরুণ ইংলিশ ফুটবল প্রতিভা জেজে গ্যাব্রিয়েলকে দলে ভেড়ানোর প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। কাস্তিয়ার হয়ে মাঠে নামার আগে স্পেনের রাজধানী মাদ্রিদে গিয়ে অনুশীলন শুরু করেছেন ১৬ বছর বয়সী এই ফুটবলার।

আরও পড়ুন

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১ ঘণ্টা আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

মাদ্রিদের দৈনিক পত্রিকা মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও জীবনের সবচেয়ে বড় স্বপ্নের কথা জানিয়েছেন গ্যাব্রিয়েল।

ম্যানচেস্টার ইউনাইটেডের রিজার্ভ দলের নিয়মিত কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর থেকেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে।

বার্সেলোনার পরিবর্তে রিয়াল মাদ্রিদকে কেন বেছে নিলেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গ্যাব্রিয়েলের উত্তর ছিল স্পষ্ট, তাঁর পছন্দ মাদ্রিদ। পাশে থাকা তাঁর বাবা ও সাবেক ফুটবলার জো ওসিয়ারুওয়েলও ছেলের কথায় হাসিমুখে সায় দেন। মাদ্রিদে আসার উদ্দেশ্য নিয়ে কোনো সংশয় না রেখে নিজের বড় স্বপ্নের কথাও জানান তরুণ এই ফুটবলার। বলেন, ‘আমার স্বপ্ন ব্যালন ডি’অর জেতা।’

আরও পড়ুন

সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ২ ঘণ্টা আগে সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এখনো নিবন্ধিত থাকায় চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে উয়েফা ইউথ লিগে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল। মূলত দলবদলের নিয়ম ও সময়ের কারণে তাঁর চুক্তি ঘোষণায় কিছুটা বিলম্ব হচ্ছে।

ফিফার দলবদলসংক্রান্ত বিধিমালার ১৯ নম্বর ধারা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী খেলোয়াড়দের আন্তর্জাতিক দলবদল সাধারণত নিষিদ্ধ। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকত্ব থাকা ১৬ থেকে ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে ছাড় রয়েছে। গ্যাব্রিয়েলের আইরিশ পাসপোর্ট থাকায় তিনি এই সুবিধা পাচ্ছেন। আগামী জানুয়ারির শীতকালীন দলবদলেই তাঁর আনুষ্ঠানিক নিবন্ধন সম্পন্ন হওয়ার কথা।

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ

এদিকে প্রতিভাবান এই ফুটবলারকে হারানোর প্রস্তুতি নিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিদেশি ক্লাবে যোগ দেওয়ার কারণে প্রশিক্ষণ ও গঠনমূলক ক্ষতিপূরণ বাবদ প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড পেতে পারে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।


খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন