https://newsbdc.com/sports/mwel4zqze5
নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে পরিবর্তন, বাড়তি সুবিধা পাবে শীর্ষ চার দল
বর্তমান র্যাঙ্কিংয়ে শীর্ষ চারটি স্থানে রয়েছে স্পেন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইংল্যান্ড। তবে আগামী ৭ ডিসেম্বর র্যাঙ্কিং চূড়ান্ত হওয়ার পরই নির্ধারিত হবে কোন দলগুলো এই সুবিধা পাবে।
আরও পড়ুন
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর দেড়টায়। ব্রাজিলের রিও ডি জেনিরোর মিউজিয়াম অব মডার্ন আর্টে বসবে ড্রয়ের আয়োজন।
শীর্ষ চার দলের সবাই এখনো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি। যুক্তরাষ্ট্র আগামী ২৭ নভেম্বর এল সালভাদরের বিপক্ষে খেলবে। ম্যাচটি জিতলে বিশ্বকাপে জায়গা নিশ্চিত হবে তাদের। অন্যদিকে ইংল্যান্ডকে ইউক্রেনের বিপক্ষে দুই লেগের ম্যাচ খেলতে হবে ১ ও ৫ ডিসেম্বর।
স্বাগতিক ব্রাজিল থাকবে ‘এ’ গ্রুপের শীর্ষে। আগামী ২৪ জুন মারাকানা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবে তারা। প্রথম পটে ব্রাজিলের সঙ্গে থাকবে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল।
আরও পড়ুন
সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ২ ঘণ্টা আগে
দ্বিতীয় ও তৃতীয় পটে থাকবে র্যাঙ্কিংয়ের পরবর্তী আটটি করে দল। চতুর্থ পটে থাকবে মার্চে শেষ হতে যাওয়া আন্তঃমহাদেশীয় প্লে-অফের তিন বিজয়ী এবং র্যাঙ্কিংয়ের নিচের দিকের দলগুলো।
আগের মতোই থাকছে মহাদেশভিত্তিক বিধিনিষেধ। একটি গ্রুপে ইউরোপের সর্বোচ্চ দুটি দল থাকতে পারবে। অন্য মহাদেশগুলোর ক্ষেত্রে প্রতি গ্রুপে একটি করে দল রাখার নিয়ম বহাল থাকবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।