https://newsbdc.com/sports/mweld10icd
ফুটবল ছাড়িয়ে অভিনয়ে রোনালদো, শুরু হলো প্রথম টিভি সিরিজের শুটিং
ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে সিরিজটি নির্মাণ করছেন রোনালদো। এ জন্য দুজন মিলে গড়ে তুলেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইউআর মার্ভ স্টুডিওজ’। ৪১ বছর বয়সী রোনালদো সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বেও রয়েছেন।
আরও পড়ুন
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ৪০ মিনিট আগে
শুটিং শুরুর খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন রোনালদো। সেখানে তিনি লেখেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ান্স’-এর নির্মাণ শুরু হয়েছে। আরও আসছে!’ পাশাপাশি শুটিং সেটের পর্দার আড়ালের কয়েকটি ছবিও প্রকাশ করেন তিনি।
সিরিজটির গল্পে আধুনিক ফুটবলের বিপুল অর্থ, প্রতিযোগিতা ও চাপের জগৎ তুলে ধরা হবে। এর কেন্দ্রীয় চরিত্র কাল্পনিক ব্রিটিশ ফুটবল এজেন্ট স্ট্যানলি ডাল্টন। এই চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। এতে রয়েছেন ব্রিটিশ র্যাপার ডেভ এবং আর্সেনাল ও ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরি। অঁরিও নিজের চরিত্রেই অভিনয় করবেন।
আরও পড়ুন
সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ১ ঘণ্টা আগে
রোনালদোর প্রকাশ করা ছবিতে ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুমের ঝলকও দেখা গেছে। এতে সিরিজে ইংলিশ ফুটবলের বাস্তব পরিবেশ তুলে ধরার ইঙ্গিত মিলেছে।
‘ডে ওয়ান্স’-এর শুটিং চলবে। তবে সিরিজটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর বিনোদন জগতে রোনালদোর এই উদ্যোগকে তার ক্যারিয়ারের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।