ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
খেলা

অভিষেকেই ৬ উইকেট, ৩৮ বছরের রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার বিয়ার্ডম্যান

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২: ৫৪
অভিষেকেই ৬ উইকেট, ৩৮ বছরের রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার বিয়ার্ডম্যান


এর আগে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল টনি ডোডেমেইডের দখলে। ১৯৮৮ সালের ২ জানুয়ারি পার্থের ওয়াকা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচে ৭.২ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ৫৭ মিনিট আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

দীর্ঘ ৩৮ বছর পর সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন বিয়ার্ডম্যান। অভিষেকের আগে ১১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়েছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই আরও বিধ্বংসী রূপ দেখালেন এই পেসার।

ইংল্যান্ডের ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে অধিনায়ক হ্যারি ব্রুককে আউট করে প্রথম উইকেট পান বিয়ার্ডম্যান। পরের দুই ওভারে তুলে নেন জো রুট, জর্ডান কক্স ও স্যাম কারানের উইকেট। এরপর ১৮তম ওভারের চতুর্থ বলে লিয়াম ডসনকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট। শেষ পর্যন্ত শিকার করেন মোট ছয় উইকেট।

আরও পড়ুন

সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ২ ঘণ্টা আগে সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেকে সেরা বোলিংয়ের তালিকায় বিয়ার্ডম্যান ও ডোডেমেইডের পর রয়েছেন জেভিয়ার বার্টলেট। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এ ছাড়া স্টুয়ার্ট ম্যাকগিল, কার্ল র‍্যাকেম্যান ও জেভিয়ার ডোহার্টিও অভিষেকে চারটি করে উইকেট পেয়েছিলেন।

তবে ওয়ানডে অভিষেকে বিশ্বরেকর্ডটি এখনো স্কটল্যান্ডের চার্লি ক্যাসেলের দখলে। ২০২৪ সালের ২২ জুলাই ডান্ডিতে ওমানের বিপক্ষে ২১ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটে অভিষেক ওয়ানডেতে ছয় উইকেট নেওয়ার কীর্তি রয়েছে কাগিসো রাবাদা, ফিদেল এডওয়ার্ডস ও লাইল রবার্টসনেরও।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

খেলা নিয়ে আরও পড়ুন