ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
খেলা

মেসিকে ছাড়া আর্জেন্টিনার প্রথম ম্যাচ, জাপানের মুখোমুখি ব্রাজিল

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১: ৪৩
মেসিকে ছাড়া আর্জেন্টিনার প্রথম ম্যাচ, জাপানের মুখোমুখি ব্রাজিল

আন্তর্জাতিক ফুটবলে ফিরছে ব্যস্ততা। শনিবারের সূচিতে মাঠে নামছে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। দীর্ঘদিনের অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া প্রথমবার খেলতে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে। অন্যদিকে এশিয়া সফরে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

আরও পড়ুন

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১৩ মিনিট আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ সময় শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টায় বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর এটিই হতে যাচ্ছে দলটির প্রথম ম্যাচ। ফলে তার অনুপস্থিতিতে নতুন পথচলায় আর্জেন্টিনার পারফরম্যান্স কেমন হয়, সেদিকে নজর থাকবে সমর্থকদের।

অন্যদিকে শনিবার বিকেল ৪টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তির অধীনে এশিয়া সফরে থাকা দলটির জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ।

আরও পড়ুন

সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ১ ঘণ্টা আগে সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত

জাপানের বিপক্ষে ম্যাচের পর আগামী ১৭ নভেম্বর একই ভেন্যুতে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল। এশিয়া সফরের দুটি ম্যাচেই নিজেদের প্রস্তুতি ও দলীয় সমন্বয় পরখ করার সুযোগ পাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

খেলা নিয়ে আরও পড়ুন