ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
খেলা

পাঁচ মৌসুম পর জাতীয় ক্রিকেট লিগের শিরোপা খুলনার

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৪: ৫৪
পাঁচ মৌসুম পর জাতীয় ক্রিকেট লিগের শিরোপা খুলনার


জয়ের জন্য ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে নেয় খুলনা। ওপেনার এনামুল হক বিজয়ের ঝড়ো ব্যাটিংয়ে জয় সহজ হয়ে ওঠে। ৬৮ বলে ৮১ রান করেন তিনি। অন্য প্রান্তে দারুণ সঙ্গ দেন আজিজুল হাকিম তামিম। ৭৮ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার। কালাম সিদ্দিকী আলীনও ৩৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১ ঘণ্টা আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

এই জয়ে ২০১৯-২০ মৌসুমের পর আবারও জাতীয় লিগের ট্রফি ঘরে তুলেছে খুলনা। সব মিলিয়ে তাদের শিরোপার সংখ্যা দাঁড়াল রেকর্ড আটটিতে।

এর আগে মঙ্গলবার সকালে ১৮৪ রানে ৯ উইকেট নিয়ে দিনের খেলা শুরু করে রংপুর। দিনের দ্বিতীয় বলেই শেষ উইকেট হারায় তারা। আগের দিনের ২৩ রানের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি মিম মোসাদ্দেক। খুলনার পেসার সফর আলী ৪০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন। মেহেদী হাসান রানা নেন ৪ উইকেট।

আরও পড়ুন

সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ২ ঘণ্টা আগে সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত

চার জয় ও তিন ড্রয়ে মোট ৩৯ পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে খুলনা। ৩২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে সিলেট বিভাগ।

শিরোপার লড়াই সোমবার নতুন মোড় নেয়। বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়ে দুই বোনাস পয়েন্টসহ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে সিলেট। এতে শিরোপা নিশ্চিত করতে শেষ ম্যাচে অন্তত ড্রয়ের প্রয়োজন পড়ে খুলনার। শেষ পর্যন্ত শুধু ড্র নয়, দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করেছে দলটি। পাঁচ বছর পর আবারও জাতীয় ক্রিকেট লিগের শিরোপা উঠল খুলনার হাতে।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

খেলা নিয়ে আরও পড়ুন