https://newsbdc.com/sports/mwkgiryy9l
হাতের ব্যথায় মাঠ ছাড়লেন হাসান মাহমুদ, বিপাকে বাংলাদেশ
মঙ্গলবার (১৭ নভেম্বর) বোলিং করতে এসে কনুইয়ের ব্যথা অনুভব করেন হাসান। ফলে ওভারের মাঝপথেই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়তে হয় তাঁকে। তাঁর অসমাপ্ত ওভারের বাকি দুই বল করেন মেহেদী হাসান মিরাজ।
আরও পড়ুন
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১ ঘণ্টা আগে
এই টেস্টে চারজন বোলার নিয়ে খেলছে বাংলাদেশ। তিন পেসারের মধ্যে এখন পর্যন্ত উইকেট পেয়েছেন শুধু হাসান মাহমুদ। তাঁর মাঠ ছাড়ায় বোলিং আক্রমণ নিয়ে আরও চাপে পড়েছে বাংলাদেশ।
বাংলাদেশের করা ৪০০ রানের জবাবে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩২৯ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।