ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
বিনোদন

‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ হচ্ছে, শুটিংয়ে যেতে মন চাইছে না অমির

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৭: ০৪
‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ হচ্ছে, শুটিংয়ে যেতে মন চাইছে না অমির
সংগৃহীত

দীর্ঘদিনের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ হওয়ার খবরে আবেগাপ্লুত নির্মাতা কাজল আরেফিন অমি। দর্শকদের হাসি-আনন্দে মাতিয়ে রাখা এই ধারাবাহিকের সঙ্গে নিজের গভীর আবেগের সম্পর্কের কথা জানিয়ে তিনি বলেছেন, জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না তাঁর।

আরও পড়ুন

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৩ ঘণ্টা আগে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

তরুণ প্রজন্মের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় কাজল আরেফিন অমি নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’। দর্শকদের ভালোবাসায় একের পর এক সিজন পেরিয়ে বর্তমানে প্রচারিত হচ্ছে ধারাবাহিকটির পঞ্চম সিজন।

সম্প্রতি প্রকাশ পেয়েছে পঞ্চম সিজনের ১৬তম চ্যাপ্টার। এরই মধ্যে এই সিজনের সমাপ্তির খবর জানিয়েছেন নির্মাতা নিজেই। তবে শেষ হওয়ার ঘোষণা দিতে গিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

ধারাবাহিকটির সমাপ্তি নিয়ে এক আবেগঘন বার্তায় অমি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই শেষ হয়ে যাবে। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি আমার জীবনের বড় একটি অংশ। আমি ব্যাচেলর পয়েন্টেই বাস করি।’

আরও পড়ুন

লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬ লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা

নির্মাতার বক্তব্যে স্পষ্ট, দীর্ঘদিনের এই কাজের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে আছে তাঁর ব্যক্তিগত আবেগ ও ভালোবাসা। তাঁর কাছে ধারাবাহিকটির সমাপ্তি কেবল একটি টেলিভিশন প্রকল্পের শেষ নয়, বরং জীবনের বিশেষ একটি অধ্যায়ের ইতি।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয়তার পেছনে রয়েছে এর ব্যতিক্রমী চরিত্র, হাস্যরসাত্মক সংলাপ এবং তরুণদের দৈনন্দিন জীবনের নানা গল্প। ধারাবাহিকটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া রয়েছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

আরও পড়ুন

বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬ বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ

দীর্ঘদিনের দর্শকপ্রিয় এই ধারাবাহিকের শেষ অধ্যায় ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ ও কৌতূহল। তবে কবে প্রকাশ পাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শেষ চ্যাপ্টার, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানাননি নির্মাতা কাজল আরেফিন অমি।


বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন