ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
বিনোদন

ব্রেন ক্যানসার ধরা পড়ার আগে কী লক্ষণ ছিল, জানালেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৩: ১৪
ব্রেন ক্যানসার ধরা পড়ার আগে কী লক্ষণ ছিল, জানালেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি


সম্প্রতি দীর্ঘ আট মাস পর ফেসবুক লাইভে এসে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তানিয়া। কীভাবে অসুস্থ হলেন, অসুস্থতার আগে কোনো লক্ষণ ছিল কি না—এসব বিষয়েও কথা বলেন তিনি।

তানিয়া জানান, শুরুতে তেমন কোনো লক্ষণ বুঝতে পারেননি। তবে ‘দাদির আদর’ নাটকের শুটিংয়ের সময় কিছুটা মাথাব্যথা ছিল। প্রথম দিকে বিষয়টিকে স্বাভাবিক ভেবেই গুরুত্ব দেননি।

আরও পড়ুন

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৩ ঘণ্টা আগে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

অভিনেত্রীর ভাষ্য, টানা চার দিন শুটিংয়ের সময় মাথাব্যথা কখনো বাড়ছিল, কখনো কমছিল। পঞ্চম দিন সকালে মাথাব্যথা তীব্র হওয়ার পাশাপাশি বমি শুরু হয়। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ষষ্ঠ দিনে জানতে পারেন, তাঁর মস্তিষ্কে ক্যানসার ধরা পড়েছে।

শুটিং করতে গিয়ে অসুস্থ হওয়ার খবরটিও সঠিক নয় বলে জানিয়েছেন তানিয়া। তিনি বলেন, শুটিংয়ের ব্যস্ততায় রাত পর্যন্ত কাজ করতে হয়েছে। কখনো দুপুরের খাবার সন্ধ্যায় খেতে হয়েছে, ছিল না পর্যাপ্ত বিরতি। এসব অনিয়মের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি।

আরও পড়ুন

লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬ লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা

অসুস্থতার পর দ্রুত চিকিৎসা শুরু হয়। দেশে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়েও যেতে হয় তাঁকে। দীর্ঘ চিকিৎসার ধকল কাটিয়ে এখন ধীরে ধীরে কাজে ফিরছেন অভিনেত্রী।

তবে চিকিৎসা এখনো শেষ হয়নি। প্রতি মাসের শুরুতে কেমোথেরাপি নিতে হচ্ছে তাঁকে। আরও দুই মাস এই চিকিৎসা চলবে। এ সময় নিয়মিত শুটিং না করে মাসে এক-দুটি কাজে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। কেমোথেরাপি শেষ হওয়ার পরও চিকিৎসকের পরামর্শ মেনে চলতে চান তিনি, যাতে টিউমার আবার ফিরে না আসে।

দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফেরার অভিজ্ঞতা জানিয়ে তানিয়া বলেন, নিজেকে নতুন করে জন্ম নেওয়ার মতো মনে হয়েছে। সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

আরও পড়ুন

বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬ বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ

অভিনেত্রী আরও বলেন, অসুস্থতার পরিচয়ের বাইরে দর্শক যেন তাঁর কাজ নিয়েই আগের মতো আলোচনা করেন। পাশাপাশি কারও শারীরিক সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ওই মাসেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরে ভারতের চেন্নাইয়ে আরও একটি অস্ত্রোপচার করাতে হয় তাঁকে।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বিনোদন নিয়ে আরও পড়ুন