ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
বিনোদন

সাত বছর পর জয় শাহরিয়ারের পঞ্চম একক অ্যালবাম ‘বোকা’ প্রকাশ

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৭: ০৫
সাত বছর পর জয় শাহরিয়ারের পঞ্চম একক অ্যালবাম ‘বোকা’ প্রকাশ

অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, বাংলা রকের কিংবদন্তি শিল্পী হামিন আহমেদ এবং জয় শাহরিয়ারের মা শাহরিয়া আখতার বুলু।

আটটি গান নিয়ে সাজানো হয়েছে ‘বোকা’ অ্যালবামটি। সব গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানগুলোর কথা ও সুর করেছেন জয় শাহরিয়ার নিজেই।

আরও পড়ুন

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৩ ঘণ্টা আগে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

অ্যালবামের গানগুলো স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন, ডিজার ও স্বাধীনসহ বিভিন্ন আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শ্রোতাদের জন্য সিডি, ক্যাসেট ও বুকলেটও প্রকাশ করা হয়েছে।

নতুন অ্যালবাম প্রকাশের অনুভূতি জানিয়ে জয় শাহরিয়ার বলেন, সাত বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করতে পেরে তিনি প্রথম অ্যালবামের মতোই উচ্ছ্বসিত। নিজের মতো করে গানগুলো তৈরি করেছেন এবং আশা করছেন শ্রোতাদের ভালো লাগবে।

আরও পড়ুন

লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬ লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা

সিডি-ক্যাসেট প্রকাশের বিষয়ে তিনি বলেন, ডিজিটাল যুগে নতুন প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের সঙ্গে পরিচিত করতেই এ উদ্যোগ। তাঁর বিশ্বাস, বাংলাদেশেও সিডি-ক্যাসেটের সংস্কৃতি আবারও ঘুরে দাঁড়াবে।

‘আজব রেকর্ডস’-এর ব্যানারে প্রকাশিত অ্যালবামটির সার্বিক সহযোগিতায় ছিল ‘আজব কারখানা’। আর টিশার্ট পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘এন স্টোরিজ’।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বিনোদন নিয়ে আরও পড়ুন