https://newsbdc.com/entertainment/mwhey4s8ay
অমিতাভের ‘জলসা’র মালিকানা নিয়ে পারিবারিক বিরোধ, জয়া বচ্চনের নামে দলিল নিয়ে প্রশ্ন
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বিখ্যাত বাংলো ‘জলসা’র মালিকানা নিয়ে পারিবারিক বিরোধ সামনে এসেছে। অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমলা বচ্চন ১৯৯৩ সালের একটি উপহার দলিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বাংলোটির মালিকানা দাবি করেছেন।
রমলার অভিযোগ, তাঁর অজান্তে ও অনুমতি ছাড়াই গোপনে একটি উপহার দলিলের মাধ্যমে সম্পত্তিটি জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল।
গত সাত মাসে এ বিষয়ে একাধিক অভিযোগ দায়ের করেছেন রমলা। বর্তমানে বিষয়টি মুম্বাইয়ের আন্ধেরির সমবায় সমিতির উপ-নিবন্ধকের কার্যালয়ে পৌঁছেছে। সেখানে ইতোমধ্যে আনুষ্ঠানিক শুনানি শুরু হয়েছে।
আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৩ ঘণ্টা আগে
সম্পত্তির মালিকানা নিয়ে সরকারি ও হাউজিং সোসাইটির নথিতে গরমিল রয়েছে বলে অভিযোগ উঠেছে। কাপোল হাউজিং সোসাইটির নথিতে ‘জলসা’র মালিক হিসেবে জয়া বচ্চনের নাম থাকলেও মহারাষ্ট্র সরকারের প্রপার্টি কার্ডে এখনো রমলা বচ্চনের নাম রয়েছে।
রমলার দাবি, মূল সম্পত্তিটি তাঁর নামে নিবন্ধিত ছিল। ১৯৯৩ সালের একটি ত্রুটিপূর্ণ উপহার দলিলের মাধ্যমে সেটি জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়।
দলিলের বৈধতা নিয়ে প্রশ্ন
আরও পড়ুন
লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬
১৯৯৩ সালের ওই দলিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রমলা দাবি করেছেন, দলিলটি আনুষ্ঠানিক স্ট্যাম্প পেপারের পরিবর্তে সাধারণ সাদা কাগজে তৈরি হয়েছিল। এতে স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়নি এবং কোনো আইনি সাক্ষীর স্বাক্ষরও ছিল না বলে অভিযোগ তাঁর।
এ ছাড়া মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’র আওতায় পরবর্তী সময়ে দলিলটি নিয়মিত বা বৈধ করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুন
বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬
উপ-নিবন্ধক ফৈয়াজ মুলানি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ বিষয়ে শুনানি চলছে। সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মালিকানা ও দলিলের বৈধতা নিয়ে বিরোধ থাকায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে এ বিষয়ে অমিতাভ বচ্চন বা জয়া বচ্চনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিষেক বচ্চনের এক মুখপাত্রও বিষয়টি পারিবারিক অভ্যন্তরীণ ব্যাপার উল্লেখ করে মন্তব্য করতে রাজি হননি।
মুম্বাইয়ের জুহুতে অবস্থিত ‘জলসা’ অমিতাভ বচ্চনের পরিচিত বাসভবন। প্রতি রোববার এই বাংলোর বাইরে ভক্তদের অভিবাদন জানানোর দীর্ঘদিনের ঐতিহ্যের কারণে বাড়িটি বিশেষ পরিচিতি পেয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।