https://newsbdc.com/entertainment/mwj2knxpyf
অনন্ত জলিল সংকট কাটিয়ে উঠবেন, আস্থা ওমর সানীর
পোশাকশিল্পের ব্যবসায়ী অনন্ত জলিলের একটি ব্যাংকে ২২৬ কোটি টাকার বেশি ঋণ রয়েছে বলে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের পাশাপাশি অনন্তের আর্থিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে তার প্রতি সমর্থন জানিয়েছেন শোবিজের কয়েকজন ব্যক্তি।
আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৩ ঘণ্টা আগে
সোমবার (১৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ওমর সানী। সেখানে তিনি বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি ভালো মনের মানুষ এবং খুব ভালো একজন ফাইটার। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটা তার কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি বিষয়টি সামলে ফেলবেন।’
অনন্তকে ঘিরে আলোচনা-সমালোচনার বিষয়ে সানী বলেন, ‘যে ধরনের কথাবার্তা উঠছে, আমার মনে হয় অনন্ত জলিলের জন্য বিষয়টি সামলে নেওয়া কঠিন হবে না। তার ওপর আমার আত্মবিশ্বাস আছে। এত আলোচনা করে তাকে ছোট করার কোনো অর্থ দেখি না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই।’
আরও পড়ুন
লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬
ভিডিও বার্তায় অনন্ত জলিলের উদ্দেশে শুভকামনাও জানান তিনি। সানী বলেন, ‘হয়তো এ ধরনের গসিপ না হলে আরও ভালো হতো। যেহেতু বিষয়টি হয়েই গেছে, আপনি সংক্ষেপে সমাধান করে ফেলবেন। এটি বাস্তব। অল দ্য বেস্ট। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো জানি এবং খুব ভালো জানি। আপনি খুব ভালো একজন মানুষ, এটি আমি বিশ্বাস করি।’
এদিকে অভিনয়ে অনিয়মিত ওমর সানী বর্তমানে রেস্তোরাঁ ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিজের ব্যবসা নিয়েও নানা সমালোচনা শুনতে হয় জানিয়ে তিনি বলেন, এসব কথায় গুরুত্ব না দিয়ে নিজের মতো কাজ করে যাওয়াকেই প্রাধান্য দেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।