https://newsbdc.com/entertainment/mwj2u3tw2l
উপস্থাপনায় ফিরতে আগ্রহী সংগীতশিল্পী লিজা
সম্প্রতি কয়েকটি নতুন গানের রেকর্ডিং শেষ করেছেন লিজা। মিউজিক ভিডিও নির্মাণ শেষে শিগগিরই নিজের ইউটিউব চ্যানেল ‘লিজা’তে গানগুলো প্রকাশের পরিকল্পনা রয়েছে তার।
আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৩ ঘণ্টা আগে
শীতের মৌসুম শুরু হওয়ায় স্টেজ শো নিয়েও ব্যস্ততা বেড়েছে লিজার। গত শনিবার সাভারের একটি স্কুলের অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন তিনি। সোমবার যশোর ক্যান্টনমেন্টে এবং আগামী ২১ নভেম্বর সিলেট ক্লাবে সংগীত পরিবেশন করার কথা রয়েছে তার। সামনে আরও কয়েকটি শো রয়েছে।
গানের পাশাপাশি টেলিভিশন রিয়েলিটি শোতেও যুক্ত আছেন লিজা। আরটিভির ‘লিটল স্টার সিজন ২’ বা ‘আগামীর কণ্ঠস্বর’-এর প্রধান তিন বিচারকের একজন হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এবারের আসরেও বেশ কয়েকজন সম্ভাবনাময় শিল্পী খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।
আরও পড়ুন
লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬
একসময় টেলিভিশন উপস্থাপনায় নিয়মিত ছিলেন লিজা। তবে গানে বেশি মনোযোগ দিতে একপর্যায়ে উপস্থাপনা থেকে সরে আসেন। এখন ভালো কোনো সংগীতানুষ্ঠান বা বিশেষ টেলিভিশন শোর প্রস্তাব পেলে আবারও এ মাধ্যমে কাজ করতে চান তিনি।
নিজের ব্যস্ততা প্রসঙ্গে লিজা জানান, স্টেজ শো ও অন্যান্য কাজ নিয়ে সময় কাটছে তার। এ বছর সম্ভব না হলে আগামী বছরের শুরুতে নতুন মৌলিক গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিচারক হিসেবে নতুন প্রতিভাবান শিল্পী খুঁজে বের করার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।