https://newsbdc.com/entertainment/mwj33ffbwr
সিনেমার চেয়ে তারকাদের বিতর্কেই বেশি সরব ঢালিউড
সাম্প্রতিক সময়ে হেলাল খান, শাকিব খান, পরীমণি, অপু বিশ্বাস ও তানজিন তিশাকে ঘিরে একাধিক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
‘তুই ফ্যাসিস্ট’, জয়কে হেলাল খানের ধমক
আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৩ ঘণ্টা আগে
‘সাগরিকা’, ‘জুয়াড়ি’ ও ‘হাছন রাজা’র মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন চিত্রনায়ক হেলাল খান। প্রায় দুই দশক নতুন সিনেমায় দেখা না গেলেও সম্প্রতি আবার আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীকে প্রকাশ্যে ‘ফ্যাসিস্ট’ বলে আক্রমণ করছেন হেলাল খান।
বিএফডিসির সামনে একটি মানববন্ধনে জয় চৌধুরী ও কয়েকজনের অংশ না নেওয়াকে কেন্দ্র করে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন বলে জানা গেছে। বর্তমানে রাজনীতিতেই বেশি সক্রিয় হেলাল খান।
পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের বক্তব্যে বিতর্ক
আরও পড়ুন
লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬
গত বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান। সেখানে পাকিস্তানের চলচ্চিত্রশিল্প নিয়ে কথা বলতে গিয়ে দেশটিতে প্রায় এক হাজার থেকে ১ হাজার ২০০টি সিনেমা হল বা আধুনিক মাল্টিপ্লেক্স থাকার তথ্য দেন তিনি। পাশাপাশি পাকিস্তানের কোনো সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকা আয় করে বলেও উল্লেখ করেন।
তার বক্তব্যের পরই তথ্যের যথার্থতা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচকেরা পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন তুলে ধরে বলেন, ২০২৪ সালে পাকিস্তানে আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা ছিল। অন্যদিকে ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর দেশটির প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে এবং সচল পর্দার সংখ্যা নেমে এসেছে ১১৫টিতে। ফলে শাকিবের দেওয়া সংখ্যার সঙ্গে প্রকাশিত তথ্যের বড় ব্যবধান নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
পরীমণিকে ঘিরে নতুন আলোচনা
আরও পড়ুন
বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আলোচনায় থাকা পরীমণিকে ঘিরেও সম্প্রতি একাধিক ঘটনা ঘটেছে। আদালত চত্বরে এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশের পর গুলশানের একটি অনুষ্ঠানে হামলার শিকার হয়েছেন বলে মধ্যরাতে ফেসবুক লাইভে দাবি করেন তিনি। এ সময় নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগও করেন। তবে পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তার গাড়িটি অক্ষত ছিল।
অপু বিশ্বাস ও পরীমণির পাল্টাপাল্টি বক্তব্য
অপু বিশ্বাস ও পরীমণির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’
আরও পড়ুন
‘শাকিরা ল’ নিয়ে মুসলিম নেতার সঙ্গে গায়িকার খুনসুটি, ভাইরাল মন্তব্য ১৯ নভেম্বর ২০২৬
এরপর পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন। কাউকে সরাসরি উল্লেখ না করলেও অনেকেই সেটিকে অপু বিশ্বাসের উদ্দেশে দেওয়া বলে মনে করেন। সেখানে তিনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সঙ্গে ক্লিয়ার হন, কী বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’
একই স্ট্যাটাসে অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন পরীমণি। এর আগে রোববার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে পরীমণিকে উদ্দেশ করে অপু বিশ্বাস বলেছিলেন, ‘তার লেভেলে এসে তারপর তাকে নিয়ে পোস্ট দিতে।’
তানজিন তিশার সদস্যপদ স্থগিত
আরও পড়ুন
উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক ১৯ নভেম্বর ২০২৬
টেলিভিশন নাটক থেকে চলচ্চিত্রে আসা অভিনেত্রী তানজিন তিশাও সম্প্রতি আলোচনায় রয়েছেন। শাকিব খানের ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার। তবে সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছে।
এদিকে শাড়ি বিতর্ক ও অন্য অভিনেত্রীর সঙ্গে দ্বন্দ্বসহ বিভিন্ন ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন তিশা। সম্প্রতি অভিনয়শিল্পী সংঘ তার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
সব মিলিয়ে ঢালিউডের সিনেমা মুক্তি, দর্শক সাড়া ও ব্যবসা নিয়ে অনিশ্চয়তার মধ্যে তারকাদের ব্যক্তিগত বক্তব্য ও পারস্পরিক বিরোধই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনায় আসছে। ফলে চলচ্চিত্রের সংকটের পাশাপাশি তারকাদের এসব বিতর্কও বিনোদন অঙ্গনের আলোচনার বড় অংশ হয়ে উঠেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।