ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
বিনোদন

বুলেটপ্রুফ কাঁচ ছাড়াই ভক্তদের সামনে অমিতাভ

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৫: ৫২
বুলেটপ্রুফ কাঁচ ছাড়াই ভক্তদের সামনে অমিতাভ


এ সময় বাবার পাশে দাঁড়িয়ে পুরো পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখতে দেখা যায় ছেলে অভিষেক বচ্চনকে।

আরও পড়ুন

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৩ ঘণ্টা আগে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

রোববার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের জুহুতে নিজের বাসভবন জলসার বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ। তাঁর পরনে ছিল বহুরঙা হুডি, মাথায় ব্যান্ডানা। ভক্তদের আরও ভালোভাবে দেখার সুযোগ করে দিতে উঁচু একটি মঞ্চে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অভিষেককে বাবার কাছাকাছি সতর্ক অবস্থানে দেখা যায়।

এর আগে ১ নভেম্বর ভক্তদের সঙ্গে দেখা করার সময় অমিতাভের চারপাশে ছিল বুলেটপ্রুফ কাঁচের সুরক্ষা। চাকার ওপর বসানো উঁচু মঞ্চটির তিন দিকেই কাচ লাগানো হয়েছিল। তবে এবার সেই নিরাপত্তাব্যবস্থা দেখা যায়নি।

আরও পড়ুন

লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬ লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা

অমিতাভের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি ঘটনা। গত ১৮ অক্টোবর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং। সালমান খানের সঙ্গে টাইগারের ঘনিষ্ঠতার কারণে তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলেও দাবি করে গ্যাংটি।

এ ছাড়া ২৩ অক্টোবর মুম্বাইয়ের মেয়র ঋতু তাওয়াড়ের কার্যালয়ে পাঠানো একটি ই-মেইলে অমিতাভের বাসভবন জলসা, একটি স্কুল এবং গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ওই ই-মেইলে ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে জলসায় হামলার আশঙ্কার কথাও উল্লেখ ছিল। এরপর সংশ্লিষ্ট স্থানগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়।

আরও পড়ুন

বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬ বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ

তবে ১ নভেম্বর অমিতাভের চারপাশে বুলেটপ্রুফ কাঁচ বসানোর সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, নাকি এটি ছিল তাঁর ব্যক্তিগত উদ্যোগ—তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রতি রোববার জলসার বাইরে অমিতাভের সঙ্গে দেখা করতে ভিড় করেন ভক্তরা। প্রিয় তারকাকে একনজর দেখতে দূরদূরান্ত থেকেও ছুটে আসেন অনেকে। দীর্ঘদিনের সেই রীতি বজায় রেখেই এবারও ভক্তদের সামনে হাজির হন বলিউডের শাহেনশাহ।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বিনোদন নিয়ে আরও পড়ুন