https://newsbdc.com/entertainment/mwj5jvpqic
এবার আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ নেকলেস
কান চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় গয়নাটি পরেছিলেন দীপিকা। ভারতের খ্যাতনামা নকশাকার সব্যসাচী মুখার্জির ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ ছিল এটি।
‘লখনউ রোজ’ নামের নেকলেসটি রত্নপাথর ও অপরিশোধিত হীরা দিয়ে তৈরি। এর একটি পাথরে খোদাই করা ছিল আরবি শব্দবন্ধ ‘ফি আমানিল্লাহ’।
আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৩ ঘণ্টা আগে
সম্প্রতি কারিনা কাপুরের দীপাবলির সাজে ৩০ ক্যারেটের পান্নার একটি লকেট পরাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। লকেটটিতে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল বলে জানা গেছে।
এ ঘটনায় গত ১১ নভেম্বর কারিনা কাপুর ও তাঁর সাজসজ্জাবিষয়ক পরামর্শক রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠানো হয়। এর পরপরই দীপিকার পুরোনো নেকলেসের ছবিটি নতুন করে আলোচনায় এসেছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।