https://newsbdc.com/entertainment/mwkaukagbv
পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ
নিউইয়র্কে নিজের কনসার্ট ফিল্ম ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’-এর বিশেষ প্রদর্শনী ও আড্ডায় ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন জেনিফার। আলোচনায় উঠে আসে তার চারবার বিবাহবিচ্ছেদের বিষয়টি। ‘জেনি ফ্রম দ্য ব্লক’খ্যাত এই গায়িকা স্বীকার করেন, বিচ্ছেদগুলো তার জীবনের একটি বড় অধ্যায়।
আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৩ ঘণ্টা আগে
এ সময় এক দর্শক রসিকতা করে বলেন, বিয়ে করার জন্য জেনিফারের সামনে এখনো ছয়টি আঙুল বাকি আছে। দর্শকের এমন মন্তব্যে হেসে জেনিফার বলেন, ‘হ্যাঁ, তা ঠিক! একদম ঠিক!’ কথাটি টি-শার্টে ছাপানো উচিত বলেও মজা করেন তিনি।
তবে পঞ্চম বিয়ের বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি এই পপ তারকা। হাসিমুখে বলেন, ‘আর মনে হয় না যে এটা আমার দ্বারা সম্ভব হবে, ঈশ্বর জানেন!’
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যম ও ভক্তদের মধ্যে নানা জল্পনা চলছে। সম্প্রতি ‘অফিস রোমান্স’ সিনেমার সহশিল্পী ব্রেট গোল্ডস্টিনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ালেও তা নাকচ করেছেন তিনি।
আরও পড়ুন
লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬
গত জুনে ‘টুডে’ শোতে জেনিফার বলেছিলেন, কোনো সহশিল্পীর সঙ্গে কাজ করলেই কিংবা একসঙ্গে দেখা গেলেই অনেকে প্রেমের সম্পর্ক ধরে নেন। কিন্তু এমন ধারণা সব সময় সত্য নয়।
জেনিফারের আগের চার স্বামী
আরও পড়ুন
বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬
জেনিফার লোপেজ প্রথম বিয়ে করেন ওজানি নোয়াকে। ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত স্থায়ী হয় তাদের দাম্পত্য জীবন। এরপর ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জুডকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়।
২০০২ সালে ‘জিগলি’ সিনেমার শুটিংয়ে বেন অ্যাফ্লেকের সঙ্গে পরিচয় হয় জেনিফারের। ২০০৩ সালে তাদের বিয়ের কথা থাকলেও গণমাধ্যমের অতিরিক্ত নজরদারির কারণে তা স্থগিত হয়। ২০০৪ সালের জানুয়ারিতে আলাদা হয়ে যান তারা।
এরপর ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। ২০০৮ সালে তাদের যমজ সন্তান ম্যাক্স ও এমের জন্ম হয়। ২০১৪ সালে এ দম্পতির বিচ্ছেদ ঘটে।
আরও পড়ুন
‘শাকিরা ল’ নিয়ে মুসলিম নেতার সঙ্গে গায়িকার খুনসুটি, ভাইরাল মন্তব্য ১৯ নভেম্বর ২০২৬
পরবর্তী সময়ে সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে সম্পর্কে জড়ান জেনিফার। ২০১৯ সালে তাদের বাগদান হলেও ২০২১ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।
প্রথম বাগদানের প্রায় দুই দশক পর ২০২১ সালে আবারও বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে জড়ান জেনিফার। ২০২২ সালে লাস ভেগাস ও জর্জিয়ায় বিয়ে করেন তারা। তবে বিয়ের দুই বছর পূর্তির দিন, ২০২৪ সালের ২০ আগস্ট বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৫ সালে তাদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।